ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের দুই প্রসিকিউটর
মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তোলা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে আজ সোমবার এমন অভিযোগ করেন প্রসিকিউটর মো.মিজানুল ইসলাম।জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় আজ জবানবন্দির দিন ধার্য ছিল। জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এর মধ্যে দুপুরের খাবারের বিরতি দেন ট্রাইব্যুনাল।দুপুরের খাওয়ার বিরতিতে ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়া থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কামরুল ইসলাম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।