মো. রাব্বি হোসেনকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্যের ঘরে (কমেন্টে) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। পরে তাঁকে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।বহিষ্কৃত মো. রাব্বি হোসেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে থাকেন।আজ সোমবার দুপুরে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য রাব্বি হোসেনকে জাতীয় ছাত্রশক্তির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কর্মী মৃন্ময় দাস ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেন।
ওই পোস্টে ছাত্রশক্তির নেতা রাব্বি হোসেন ‘শুভ জন্মদিন আপা’ লিখে লাভ চিহ্ন দিয়ে মন্তব্য করেন।রাব্বি হোসেনের ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার সৃষ্টি হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।