advertisement
advertisement

সোনা পরের বিষয়, লিটনের প্রথম লক্ষ্য ফাইনাল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
সোনা পরের বিষয়, লিটনের প্রথম লক্ষ্য ফাইনাল

এশিয়ান গেমসে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

advertisement

বাংলাদেশ ছাড়াও আইসিসির টেস্ট খেলুড়ে দেশ আছে চারটি—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জেতা তাই বাংলাদেশের জন্য খুব সহজ নয়। অধিনায়ক লিটন দাসও এখনই ওই পর্যন্ত ভাবছেন না। আগে পৌঁছাতে চান ফাইনালে।জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আগামীকাল নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ দল। তার আগে আজ সংবাদ সম্মেলনে ওই কথা বলেছেন লিটন।

লিটনের কাছে প্রশ্ন ছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ভালো দল নিয়ে এসেছে। বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য তাহলে কী?দেশ ছাড়ার আগে লিটন যে কথা বলে গিয়েছিলেন, আজও সেই কথার প্রতিধ্বনি তাঁর কণ্ঠে, ‘দেশ ছাড়ার আগে বলেছিলাম যে আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। সোনা পাব কি না, ওটা পরের বিষয়, কিন্তু তার জন্য আগামীকালের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ।

আপাতত ওটার দিকেই মনোযোগ দিচ্ছি।’এশিয়ান গেমসে এবার মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ ভালো করতে পারেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর