কট্টর ডানপন্থী এএফডিকে হারিয়ে বার্লিনে ঐতিহাসিক জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করছেন ডি লিঙ্কের প্রার্থী এলিফ এরাল্প
জার্মানিতে সম্প্রতি তিনটি আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি রাজ্যের ফলাফল ভিন্ন হলেও বেশির ভাগ গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষণে ঘটনাটিকে এককথায় উপস্থাপন করা হয়েছে: ‘চরম ডানপন্থীদের কাছে হেরে ক্ষমতা টিকিয়ে রাখার লড়াইয়ে জার্মানির চ্যান্সেলর’।
২০১৬ সালে ব্রেক্সিট ও ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা দখলের পর থেকেই ইউরোপের রাজনীতি নিয়ে একটি নির্দিষ্ট বয়ান তৈরি হয়ে গেছে, ‘উত্থানমুখী চরম ডানপন্থীদের চাপে কোণঠাসা মূলধারার দলগুলো।’ তবে এই নির্বাচনগুলো গুরুত্বপূর্ণ হলেও, ইউরোপের রাজনীতিকে এভাবে সরলীকরণ করা কেবল জটিল বাস্তবতাকে এড়িয়ে যাওয়া নয়; বরং ‘গণতন্ত্রের অন্তিমকাল’–সংক্রান্ত একধরনের হতাশাবাদী সুর উসকে দেয়।গত ৬ সেপ্টেম্বর স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচন আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হয়েছিল—জার্মানির ইতিহাস, অর্থনীতি ও ইউরোপে তার অবস্থান বিবেচনা করলে যা খুবই স্বাভাবিক।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মাসজুড়ে গুঞ্জন ছড়িয়েছিল যে উগ্র ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।