advertisement
advertisement

শুধু স্কুলের বই পড়ে মানুষ বড় হয়নি, হতে পারে না: আফজাল হোসেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
শুধু স্কুলের বই পড়ে মানুষ বড় হয়নি, হতে পারে না: আফজাল হোসেন

আফজাল হোসেন

advertisement

‘শুধু স্কুলের বই পড়ে মানুষ বড় হয়নি, হতে পারে না’—বলেছেন অভিনেতা, পরিচালক ও চিত্রকর আফজাল হোসেন। তাঁর অভিনীত ও পরিচালিত শিশু-কিশোরদের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’কে ঘিরে আয়োজিত দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’-এর উদ্বোধনী দিনে এ কথা বলেন তিনি। আজ সোমবার ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশনে শুরু হয়েছে এই আয়োজন।

উৎসব চলবে কাল মঙ্গলবারও।ছোটকাকু উৎসবের মূল মঞ্চে প্রথম দিন সকালের সেশনে কথা বলছেন আফজাল হোসেন‘ছোটকাকু’ বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দায় এসেছে ১৫ বছর আগে। চরিত্রটির স্রষ্টা ফরিদুর রেজা সাগর। বইয়ের ছোটকাকুকে পর্দায় প্রাণ দিয়েছেন আফজাল হোসেন। দীর্ঘদিনের এই পথচলার পর এবার চরিত্রটিকে ঘিরে প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়েছে।

দুই দিনের উৎসবে শিশু-কিশোরদের পাশাপাশি অংশ নিচ্ছে তাদের পরিবারও।উৎসবের প্রথম দিন সকালে ঢাকার কয়েকটি স্কুলের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আনন্দ র‍্যালির মধ্য দিয়ে আয়োজন শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর