advertisement
advertisement

সরকারের মধ্যে প্রাণ-প্রকৃতিকে অগ্রাহ্য করার বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে: আনু মুহাম্মদ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
সরকারের মধ্যে প্রাণ-প্রকৃতিকে অগ্রাহ্য করার বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে: আনু মুহাম্মদ

সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক আনু মুহাম্মদ। আজ সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘অপরিকল্পিত উন্নয়নে বিপন্ন কক্সবাজার: পরিবেশবাদীদের উদ্বেগ’ শীর্ষক সংবাদ সম্মেলনে

advertisement

আগের সরকারের মতোই জনস্বার্থ, পরিবেশ, প্রাণ-প্রকৃতিকে অগ্রাহ্য করার বিপজ্জনক প্রবণতা গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপি সরকারের মধ্যে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।

গত সাত মাসে সরকারের কথাবার্তা ও কর্মকাণ্ডে এ প্রবণতা লক্ষ করা যাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।আজ সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘অপরিকল্পিত উন্নয়নে বিপন্ন কক্সবাজার: পরিবেশবাদীদের উদ্বেগ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ।

কক্সবাজারে সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ, দেশের একমাত্র পাহাড়ি বনসমৃদ্ধ দ্বীপ মহেশখালীতে সংরক্ষিত বনের ভেতরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নিয়ে যাওয়া ও সোনাদিয়া দ্বীপে নির্বিচারে প্যারাবন ধ্বংস করে চিংড়ি ঘের নির্মাণের প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।আনু মুহাম্মদ বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর