advertisement
advertisement

উচ্চকক্ষ নিয়ে প্রশ্ন, প্রধানমন্ত্রীর মেয়াদ বেঁধে দেওয়া ঠিক হবে না


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
উচ্চকক্ষ নিয়ে প্রশ্ন, প্রধানমন্ত্রীর মেয়াদ বেঁধে দেওয়া ঠিক হবে না

আজ মঙ্গলবার জাতীয় সংসদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

advertisement

জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। বিএনপিসহ ৩০টি দলের সবাই এতে একমত হয়েছিল। গতকাল এই প্রস্তাবের বিপক্ষে মত আসে।বাংলাদেশের মতো দেশে উচ্চকক্ষ গঠনের প্রয়োজনীয়তা আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং টক শো ব্যক্তিত্বরা।

তা ছাড়া এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এমন বিধান করা ঠিক হবে না বলেও মত দিয়েছেন কেউ কেউ।গতকাল মঙ্গলবার সংবিধান সংশোধন–সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং টক শো ব্যক্তিত্বদের কাছ থেকে এই মত এসেছে। সভাটি জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সভার আলোচনা সম্পর্কে জানান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর