কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু হয়েছে পরীক্ষামূলকভাবে
বঙ্গোপসাগরের নীল জলরাশির ঠিক পাশেই বিশাল ঝিনুকের আকৃতির স্থাপনা। ভবনের ছাদেও সেই নকশারই প্রতিফলন। সাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা কক্সবাজার বিমানবন্দরে আজ সোমবার চালু হয়েছে দেশের প্রথম ঝিনুক আকৃতির প্যাসেঞ্জার টার্মিনাল। ২০১৮ সালের ডিসেম্বরে কক্সবাজার বিমানবন্দরে ২৬৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ঝিনুক টার্মিনাল নির্মাণ শুরু হয়। সম্প্রতি নির্মাণকাজ শেষ হয়েছে।
এই টার্মিনাল দিয়ে একসঙ্গে ৫০০ যাত্রী দেশের বাইরে এবং ৫০০ জন যাত্রী আসতে পারবেন। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. ইউনুস ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ থেকে নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। এখন তার প্রস্তুতি চলছে।
বঙ্গোপসাগরের কোল ঘেঁষেই কক্সবাজার বিমানবন্দরের অবস্থান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।