advertisement
advertisement

ক্যানসার চিকিৎসায় ইমেজ-গাইডেড রেডিওথেরাপি–বিষয়ক কর্মশালা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
ক্যানসার চিকিৎসায় ইমেজ-গাইডেড রেডিওথেরাপি–বিষয়ক কর্মশালা

‘ক্যানসার চিকিৎসায় আইজিআরটি এবং রেডিওথেরাপির ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আয়োজক, অতিথি ও অংশগ্রহণকারীরা। ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬

advertisement

‘ক্যানসার চিকিৎসায় আইজিআরটি এবং রেডিওথেরাপির ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আয়োজক, অতিথি ও অংশগ্রহণকারীরা। ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে ‘ক্যানসার চিকিৎসায় আইজিআরটি এবং রেডিওথেরাপির ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানের শতাধিক রেডিয়েশন অনকোলজিস্ট, ফিজিসিস্ট ও টেকনলোজিস্ট অংশ নেন। কর্মশালায় ইমেজ-গাইডেড রেডিওথেরাপির (আইজিআরটি) ব্যবহারিক প্রয়োগ ও সমসাময়িক ক্লিনিক্যাল চর্চা নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ গুরুত্ব পায় রেডিওথেরাপিতে গতিজনিত বিচ্যুতি সংশোধন এবং চিকিৎসা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন অনিশ্চয়তা।প্রশিক্ষণ পরিচালনা করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির বিশেষজ্ঞ অধ্যাপক মার্সেল ভ্যান হার্ক এবং নেদারল্যান্ডসের লাইডেন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের ক্লিনিক্যাল সায়েন্টিস্ট রিয়ান ডে ইয়ং।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর