ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স। এ জন্য কোম্পানিটিকে একটি স্বতন্ত্র ‘ইসলামিক ফাইন্যান্স উইং’-এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শেয়ারবাজারের তালিকাভুক্ত এই আর্থিক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্ধারিত শর্তাবলি ও নিয়মকানুন পুরোপুরি প্রতিপালন সাপেক্ষে তাদের অনুমোদন দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে আইপিডিসি ফাইন্যান্সকে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এর মধ্যে রয়েছে কোম্পানির সংঘস্মারক (মেমোরেন্ডাম) ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন সংশোধন; একটি স্বাধীন শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন; পৃথক ইসলামিক ফাইন্যান্স ডিভিশন বা বিভাগ প্রতিষ্ঠা; ইসলামি তহবিলের যথাযথ পৃথককরণ নিশ্চিতকরণ; নির্ধারিত নীতিমালা, কার্যক্রম পরিচালন নীতিমালা এবং পৃথক হিসাবরক্ষণ ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন।এসব শর্ত পূরণের পর চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে আইপিডিসি ফাইন্যান্স।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।