advertisement
advertisement

চাঁদাবাজদের ‘ভিক্ষা’ দিতে ‘দানবাক্স’ বসালেন হাসনাত ও পাটওয়ারী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
চাঁদাবাজদের ‘ভিক্ষা’ দিতে ‘দানবাক্স’ বসালেন হাসনাত ও পাটওয়ারী

চাঁদাবাজির বিরুদ্ধে কর্মসূচিতে এনসিপির নেতারা। রাজধানীর বাংলামোটরে, ২৮ সেপ্টেম্বর

advertisement

চাঁদাবাজি ঠেকাতে ‘চাঁদাবাজ পুনর্বাসন দানবাক্স’ স্থাপনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁরা বলেছেন, এই বাক্সে যে অর্থ উঠবে, সেখান থেকে চাঁদাবাজদের ‘ভিক্ষা’ দেওয়া হবে। এর মাধ্যমে চাঁদাবাজদের কর্মসংস্থান হবে। তখন চাঁদাবাজরা আর সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–লুটপাট করতে যাবে না।

আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটর–হাতিরপুল এলাকায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর উদ্যোগে এই প্রতীকী কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে তারা দুটি ‘চাঁদাবাজ পুনর্বাসন দানবাক্স’ প্রদর্শন করেন। বাক্সের গায়ে চাঁদাবাজদের কার্যক্রমের ছবি দিয়ে লেখা ছিল ‘চাঁদাবাজদের মবতন্ত্র!’ ও ‘চান্দা ভাইকে চাঁদা নয়, ভিক্ষা দিন’।

দেশে চাঁদাবাজ নির্মূলে মোড়ে-মোড়ে এ রকম বাক্স স্থাপন করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা।বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের নিচে কর্মসূচি শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর