বাংলাদেশ সচিবালয়
একাধিক কর্মস্থলে দুর্নীতির অভিযোগ থাকা কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ কমিটি গঠন করে চিহ্নিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দুর্নীতি দমনে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সেবাপ্রার্থীরা যাতে বিনা হয়রানিতে সেবা পান, তা-ও নিশ্চিত করতে হবে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সচিবসভার বৈঠকে এমন মোট ২৩টি সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।
এ-সংক্রান্ত নির্দেশনাপত্র থেকে এ তথ্য জানা গেছে।সভায় প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও আওতাধীন সব দপ্তর বা কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে প্রতি দুই মাস পরপর অগ্রগতি প্রতিবেদন বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অপ্রয়োজনীয় বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে।এ ছাড়া সব কর্মচারীর যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল মেশিনে হাজিরা দিতে হবে।
এ জন্য সব দপ্তর বা কার্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন নিশ্চিত করতে নিজ নিজ মন্ত্রণালয় বা সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।