advertisement
advertisement

সাদা টিউব টপে ঊষসীর ফরমালওয়্যারে স্ট্র‍্যাপলেস টুইস্ট


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
সাদা টিউব টপে ঊষসীর ফরমালওয়্যারে স্ট্র‍্যাপলেস টুইস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ঊষসীকে দেখা গেছে অফ-হোয়াইট টিউব টপে।

advertisement

ওয়েবসিরিজ, টেলিভিশন ধারাবাহিক আর ওটিটি ছবির বদৌলতে কলকাতার অভিনেত্রী ঊষসী রায় এখন পরিচিত মুখ। চিরাচরিত বাঙালি মেয়ের মিষ্টি মুখশ্রী আর বৈচিত্র্যময় ফ্যাশন সেন্স—সব মিলিয়ে সহজেই নজর কাড়েন তিনি। এবার ভিন্নধারার ওয়েস্টার্ন লুকে ধরা দিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ঊষসীকে দেখা গেছে অফ-হোয়াইট টিউব টপে। স্ট্র্যাপলেস টপটির সঙ্গে তিনি পরেছেন হাই-ওয়েস্ট পিনস্ট্রাইপ ট্রাউজার।

পোশাকের ফিটিং ও নকশায় তাঁর সাজে এসেছে পরিপাটি, আধুনিক আবহ। সঙ্গে জুটি হয়েছে বারগান্ডি রঙের পয়েন্টেড হিল।আউটফিটের সঙ্গে নজর কেড়েছে তাঁর গয়না। আসলে তিনি জানেন কোন পোশাকের সঙ্গে কেমন অনুষঙ্গ মানানসই । গলায় ছোট্ট পেনডেন্ট, কানে মেটালিক স্টাড আর হাতে একাধিক ব্রেসলেট পরেছেন সুন্দরী। মেকআপে ফুটে উঠেছে গ্ল্যামারাস ভাব। লেন্স পরা চোখে গোল্ডেন আইশ্যাডো, মাশকারা ও আইলাইনারে সেজেছেন ।

ডিপ ওয়াইন রেড লিপস্টিক তাঁর লুকে যোগ করেছে আলাদা মাত্রা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর