সিলেট বন্ধুসভার পাঠচক্রের আসর
যাযাবর রচিত ‘দৃষ্টিপাত’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। ২৫ সেপ্টেম্বর প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।যাযাবর লেখকের ছদ্মনাম। আসল নাম বিনয় মুখোপাধ্যায়। লেখক ১৯০৮ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন ঢাকায়। পরবর্তী সময়ে তিনি ভারতে যান। সেখানেই পরবর্তী জীবন অতিবাহিত করেন।
২০০২ সালের ২২ অক্টোবর দিল্লিতে এই বিখ্যাত সাহিত্যিক প্রয়াত হন।‘দৃষ্টিপাত’ বইটি লেখার সময় লেখক অনুপ্রেরণা নিয়েছেন পৃথিবীতে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। সাংবাদিক হওয়ার কারণে তৎকালীন রাজনীতি, দেশের অবস্থা—সবকিছুই হয়ে উঠেছিল এই বই লেখার নিয়ামক। লেখক নিজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনের বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
বিষয়টি তাঁকে বইটি লেখার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়।বন্ধু অম্লান রায় বলেন, ‘দৃষ্টিপাত’ বইটি তৎকালীন দিল্লীর রাজনৈতিক অবস্থার ওপর দৃষ্টিপাত করার কথা বোঝানোর জন্য লেখক এই নামকরণ করেছেন।বন্ধু নয়ন হাজরা পাঠ পরিচিতিতে বলেন, ‘মূলত একজন বিলেতফেরত বাঙালি সাংবাদিক দিল্লিতে আসেন ক্রিপস মিশনের সংবাদ নেওয়ার জন্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।