গবেষকেরা মনে করছেন, রাতে আলো হৃদ্যন্ত্রে প্রভাব ফেলার পেছনে ঘুম কমে যাওয়ার ভূমিকা থাকতে পারে
রাতে ঘুমানোর সময় ঘরে সামান্য আলো জ্বললেও তা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে।
নতুন এক গবেষণায় দেখা গেছে, রাতে আলোর সংস্পর্শের সঙ্গে হৃদ্যন্ত্রের গঠনে সূক্ষ্ম কিন্তু পরিমাপযোগ্য কিছু পরিবর্তনের সম্পর্ক রয়েছে।১০ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, যাঁরা প্রায় অন্ধকার ঘরে ঘুমান, তাঁদের তুলনায় রাতে সামান্য আলোতেও যাঁরা ঘুমান, তাঁদের হৃদ্যন্ত্রের প্রকোষ্ঠ কিছুটা বড় এবং দেয়াল কিছুটা মোটা হওয়ার প্রবণতা বেশি।গবেষণায় দেখা গেছে, আলোর পরিমাণ যত বেড়েছে, হৃদ্যন্ত্রের পরিবর্তনের ঝুঁকিও তত বেড়েছে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে ইউরোপিয়ান হার্ট জার্নালে।বেশি রাত জাগলে হৃদ্যন্ত্র কি ঝুঁকিতে থাকেগবেষকেরা দেখেছেন, যাঁরা প্রায় অন্ধকার ঘরে ঘুমান, তাঁদের তুলনায় রাতে সামান্য আলোতেও যাঁরা ঘুমান, তাঁদের হৃদ্যন্ত্রের প্রকোষ্ঠ কিছুটা বড় এবং দেয়াল কিছুটা মোটা হওয়ার প্রবণতা বেশি।সামান্য আলোতেও কি ক্ষতি হয়গবেষণায় সবচেয়ে বেশি আলোর সংস্পর্শে থাকা ব্যক্তিরা প্রতিরাতে গড়ে প্রায় ৩৪ মিনিট ৩ লাক্সের বেশি আলোতে ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।