advertisement
advertisement

হ্রদে নৌকাভ্রমণের সব আয়োজন করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
হ্রদে নৌকাভ্রমণের সব আয়োজন করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

নৌকাভ্রমণের জন্য ইতিমধ্যে চিড়িয়াখানার লেকে জেটি নির্মাণ করা হয়েছে। কেনা হয়েছে দুটি নৌকা। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়

advertisement

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার হ্রদে (লেক) দর্শনার্থীদের জন্য নৌকাভ্রমণের উদ্যোগ নেওয়া হয়েছে। সে জন্য ইতিমধ্যে চিড়িয়াখানায় লেকে জেটি নির্মাণ করা হয়েছে। দুটি নৌকাও (বোট) কেনা হয়েছে। কেনাকাটা ও স্থাপনা নির্মাণের পর কয়েক মাস পেরিয়ে গেলেও নৌকাভ্রমণ শুরু হয়নি।চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, নৌকার ইঞ্জিন বেশি শব্দ করায় এই কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

শব্দ ও পানিদূষণ করা ছাড়া কীভাবে নৌকাভ্রমণের আয়োজন করা যায়, তারা সে চেষ্টা করছে। ঠিক কবে নাগাদ নৌকাভ্রমণ শুরু করা সম্ভব, তা–ও বলতে পারছে না তারা।অন্যদিকে জাতীয় চিড়িয়াখানার মতো জায়গায় নৌকাভ্রমণের আয়োজন কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাণিবিদেরা।জাতীয় চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, নৌকাভ্রমণ চালুর জন্য প্রায় ১৮ লাখ টাকায় একটি জেটি, সংযোগ সড়ক ও যাত্রীছাউনি নির্মাণ করা হয়েছে। দুটি বোট কেনা হয়েছে ১৭ লাখ টাকায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জেটি, অ্যাপ্রোচ রোড ও যাত্রীছাউনি নির্মাণকাজ শেষ হয়েছে গত জুনে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর