advertisement
advertisement

ওলিসের অবিশ্বাস্য গোলে জিদান টের পেলেন ফুটবল খেলাটা সংক্রামক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
ওলিসের অবিশ্বাস্য গোলে জিদান টের পেলেন ফুটবল খেলাটা সংক্রামক

বেলজিয়ামের জালে গোলের পর ওলিসের উদ্‌যাপন

advertisement

অসাধারণ খেলোয়াড়দের এই এক গুণ। মাঠে তাঁদের কারিকুরি ‘আসর’ করে দর্শকের ওপরও। ব্রাসেলসে গতকাল রাতেও মাইকেল ওলিসের প্রতিভায় স্থান–কাল–পাত্র ভুলে গিয়েছিলেন এক দর্শক। নাম তাঁর জিনেদিন জিদান!ওলিসে ছিলেন মাঠে। ফ্রান্স কোচ জিদান ডাগআউটে। কোচদের তো মাঠে নিজের খেলোয়াড়দের পরিচালনার পাশাপাশি ম্যাচও ভালোভাবে দেখতে হয়। সে হিসেবে গ্যালারির দর্শকের সঙ্গে জিদানের আসলে খুব বেশি পার্থক্য ছিল না।

৮৮ মিনিটে ওলিসের অবিশ্বাস্য সেই গোলের সৌন্দর্যে গ্যালারির সাধারণ দর্শক যেমন আন্দোলিত হয়েছেন, তেমনি জিদানও। বলতে পারেন, জিদান যেভাবে ওলিসের গোলটি উদ্‌যাপন করেছেন, সেটা আর কেউ পারেননি। কারণ? ওই যে ‘আসর’ করেছিল কিছু একটা!যেকোনো খেলাতেই এমন হয়। মাঠে কোনো খেলোয়াড় যখন অবিশ্বাস্য কিছু করার মধ্যে থাকেন, সেটা দেখে দর্শকও নিজেদের ধরে রাখতে পারেন না। উত্তেজনায় কিছু একটা করে বসেন। জিদান নিজেও তো একসময় ফুটবলার ছিলেন।

স্বাভাবিকভাবেই তাঁর মধ্যে ব্যাপারটা আরও বেশি কাজ করার কথা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর