advertisement
advertisement

স্টুডিও–স্বাস্থ্যকেন্দ্রে হামলা: গ্রেপ্তার ১৮ , পরিকল্পনাকারীরা অধরা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
স্টুডিও–স্বাস্থ্যকেন্দ্রে হামলা: গ্রেপ্তার ১৮ , পরিকল্পনাকারীরা অধরা

হামলার পর সালমান মুক্তাদিরের স্টুডিও (বাঁয়ে) ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র (ডানে)

advertisement

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা-লুটপাট ও মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দুই ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউগিনি প্রপার্টিজে জমি নিয়ে বিরোধের জেরে হামলা হয়েছে। হামলার পরিকল্পনাকারী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম এসেছে। অন্যদিকে, মিরপুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়া ও আবুল কালাম আজাদসহ প্রভাবশালীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

দুই ঘটনাতেই হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী বা মূল ব্যক্তিদের এখনো আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর