advertisement
advertisement

আয়েশা (রা.)–কে কেন ‘আবদুল্লাহর মা’ বলা হয়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
আয়েশা (রা.)–কে কেন ‘আবদুল্লাহর মা’ বলা হয়

advertisement

তাঁর পরিচয়ের সঙ্গে ‘সিদ্দিকা’, ‘উম্মুল মুমিনিন’সহ নানা মর্যাদাপূর্ণ উপাধি জড়িয়ে আছে। এর মধ্যে একটি বিশেষ কুনিয়ত বা উপাধি হলো ‘উম্মে আবদুল্লাহ’ বা আব্দুল্লাহর মা।প্রশ্ন জাগে, আয়েশা সিদ্দিকার তো কোনো সন্তান ছিল না, তাহলে তাঁকে ‘উম্মে আবদুল্লাহ’ বলা হতো কেন?

এর উত্তর পাওয়া যায় স্বয়ং আয়েশার বর্ণিত একটি সহিহ হাদিসে।একদিন তিনি নবীজির দরবারে আবেদন করলেন, ‘হে আল্লাহর রাসুল, (আমি ছাড়া) আমার সব সখীদেরই পরিবারিক নাম (কুনিয়াত) আছে। তখন নবীজি (সা.) বললেন, তুমি তোমার (বোনের) ছেলে আবদুল্লাহর নামে কুনিয়াত গ্রহণ করো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৭০)বর্ণনাকারী মুসাদ্দাদ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এখানে আবদুল্লাহ বলতে আবদুল্লাহ ইবনে জুবাইরকে বোঝানো হয়েছে।

এর পর থেকেই আয়েশার কুনিয়াত হয়ে যায় উম্মে আবদুল্লাহ।কুনিয়াতের প্রতি আয়েশার আগ্রহ ঘটনাটির সূচনাও বেশ হৃদয়গ্রাহী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর