advertisement
advertisement

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের

ইরানের জাতীয় পতাকা ও দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে এক বিক্ষোভকারী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে

advertisement

ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরুর সাত মাস পেরিয়েছে। এর মধ্যে বিভিন্ন সময় যুদ্ধ বন্ধের নানা উদ্যোগ দেখা গেছে। এরই ধারাবাহিকতায় এবার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। গতকাল সোমবার এ আলোচনা হয়েছে।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছিল।

ওই সময় যুদ্ধের লাগাম টানতে ইরানের পক্ষ থেকে সাত দিনের একটি প্রস্তাব দেওয়া হয়; যদিও সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশা করা হচ্ছে, ওই প্রস্তাবের একটি সংশোধিত রূপ নিয়ে আরও আলোচনা হতে পারে। আলোচনার উদ্যোগের সম্পর্কে জানেন—এমন একজন কর্মকর্তা রয়টার্সকে এ কথা বলেছেন।‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরানগত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূত্রপাত।

এরই মধ্যে প্রাণ গেছে হাজারো মানুষের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর