advertisement
advertisement

গাজীপুরে বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগালের’ পর এনসিপি নেতা গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
গাজীপুরে বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগালের’ পর এনসিপি নেতা গ্রেপ্তার

আশরাফুল ইসলাম

advertisement

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’ দেওয়ার পর আশরাফুল ইসলাম ওরফে সজল (২৬) নামের জাতীয় নাগরিক পার্টির (এসনিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, আশরাফুলকে পোস্ট দেওয়ার জন্য নয়, সন্ত্রাসবিরোধী আইনে করা আগের একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার আশরাফুল ইসলাম উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে।

তিনি এসসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক আবু রায়হান মেজবাহ। তিনি এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, ‘সজলের (আশরাফুল) দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাঁকে গ্রেপ্তার করা হলো। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তাদের ফ্যাসিবাদী কাজ চলছেই।

সেই ধারাবাহিকতায় তাঁকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।আবু রায়হান মেজবাহ আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ‘সজলের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রাতে বরমী বাজারে দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর