advertisement
advertisement

অর্থবছরের প্রথম দুই মাস ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
অর্থবছরের প্রথম দুই মাস ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা

advertisement

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ব্যাংকগুলো থেকে ১৬ হাজার ৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। গত অর্থবছরের একই সময়ে নিয়েছিল মাত্র ৩ হাজার ২৫৬ কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ব্যাংক খাত থেকে সরকারের নেওয়া ঋণ বেড়েছে ৪১০ শতাংশ।

তবে জুলাই–আগস্টে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণের পরিমাণ বাড়লেও কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ধার পরিশোধ করেছে সরকার।ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সরকার লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারছে না। তাই পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটাতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া বেড়েছে। আগে থেকেই দেশের বেসরকারি খাত চাপে রয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে গ্যাস-বিদ্যুতের সংকট।

এমন পরিস্থিতিতে সরকারের চাহিদা অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর