advertisement
advertisement

পশ্চিমা গণমাধ্যম যুদ্ধের খবর পক্ষপাতদুষ্টভাবে তুলে ধরছে: ইরানের রাষ্ট্রদূত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ণ
পশ্চিমা গণমাধ্যম যুদ্ধের খবর পক্ষপাতদুষ্টভাবে তুলে ধরছে: ইরানের রাষ্ট্রদূত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। মঞ্চে বাঁয়ে রুশ দূতাবাসের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা, রাষ্ট্রদূতের পাশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রইস উদ্‌দীন এবং ডানে অধ্যাপক গ্রেগরি জে সিমনস। ২৯ সেপ্টেম্বর ২০২৬

advertisement

পশ্চিমা মূলধারার গণমাধ্যমগুলো পশ্চিম এশিয়ার যুদ্ধের ঘটনাপ্রবাহ একপেশে ও পক্ষপাতদুষ্টভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।

তিনি বলেন, পশ্চিমা সংবাদমাধ্যমে ফিলিস্তিন ও গাজার নির্যাতিত মানুষকে ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানো হচ্ছে, আর ইসরায়েলকে তুলে ধরা হচ্ছে ‘গণতন্ত্রের ত্রাণকর্তা’ হিসেবে।মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব গণমাধ্যম: নৈতিক দায়বদ্ধতা ও আত্মপর্যালোচনা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তব্যে ইরানের রাষ্ট্রদূত এ কথাগুলো বলেন।বক্তব্যের শুরুতে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত জলিল রহিমী বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ।

তাঁরা মহান আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রাখেন এবং সব সময় ইরান ও এর জনগণের পাশে দাঁড়িয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর