ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন ফরাসি উন্নয়ন সংস্থার পরিবেশ বিশেষজ্ঞ ড. ফরিদ লামারা। ২৯ সেপ্টেম্বর
বাংলাদেশে মানবাধিকার ও জলবায়ু নীতি নিয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)।
জলবায়ু পরিবর্তন কীভাবে মানবাধিকারের ওপর প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণে একটি তথ্য সংগ্রহের কাঠামো তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন ফরাসি উন্নয়ন সংস্থার পরিবেশবিশেষজ্ঞ ড. ফরিদ লামারা।
এ সময় সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক নিউম্যান ম্যাক্স উপস্থিত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।বৈঠকে ‘বাংলাদেশে মানবাধিকার ও জলবায়ু নীতি’ শীর্ষক গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।