advertisement
advertisement

রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে

রণবীর বসে আছেন আলিয়ার কোলে। দুজনের চোখে চোখ।

advertisement

সোমবার সকালটা ছিল রণবীর কাপুরের জন্য অন্য রকম। ৪৪ বছরে পা দিলেন বলিউডের এই অভিনেতা। বাড়ির বাইরে অপেক্ষায় ছিলেন আলোকচিত্রী ও ভক্তরা। তাঁদের শুভেচ্ছা গ্রহণ করলেন রণবীর। এরপর একে একে কাটলেন তিনটি কেক।তবে দিনের সবচেয়ে আলোচিত মুহূর্তটি এসেছে আলিয়া ভাটের কাছ থেকে।যুগল ছবিটি পোস্ট করেছেন আলিয়া ভাট স্বামীর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন আলিয়া।

ছবিগুলোতে উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত। সঙ্গে ছোট্ট রাহাও আছে।একটি ছবিতে রণবীর বসে আছেন আলিয়ার কোলে। দুজনের চোখে চোখ। আরেক ছবিতে ছোট্ট রাহাকে কোলে নিয়ে আছেন রণবীর। অন্য একটি ছবিতে দুজনের সেলফি। রণবীরের গালে দেখা যাচ্ছে আলিয়ার লিপস্টিকের দাগ।ছবিগুলোর সঙ্গে আলিয়া লিখেছেন, ‘হ্যাপি বার্থডে কিউটি।’ছোট্ট রাহাকে কোলে নিয়ে আছেন রণবীর। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যেও শুরু হয় উচ্ছ্বাস।

কারণ, রণবীর ও আলিয়া সাধারণত তাঁদের ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ্যে আনেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর