advertisement
advertisement

ভূরুঙ্গামারীতে মাদক মামলার আসামি ধরতে গিয়ে বিশৃঙ্খলা, চার পুলিশ সদস্য আহত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
ভূরুঙ্গামারীতে মাদক মামলার আসামি ধরতে গিয়ে বিশৃঙ্খলা, চার পুলিশ সদস্য আহত

ভূরুঙ্গামারীতে মাদক মামলার আসামি ধরতে গিয়ে বিশৃঙ্খলা, চার পুলিশ সদস্য আহত

advertisement
ভূরুঙ্গামারী প্রতিনিধি, ধরলা পোস্ট: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক চিহ্নিত আসামিকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয় উত্তেজনাকর পরিস্থিতিতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
​উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দিপেরহাট এলাকায় আসামি গ্রেফতারের অভিযানের সময় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
​আহত পুলিশ সদস্যরা হলেন— সহকারী উপপরিদর্শক (এএসআই) তরুণ কুমার, সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন এবং কনস্টেবল আবু সাঈদ ও হারুন অর রশিদ।
​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাখাওয়াত হোসেনকে গ্রেফতারের উদ্দেশ্যে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল দিপেরহাট এলাকায় অভিযান চালায়। পুলিশ সাখাওয়াতকে আটক করতে গেলে তার স্বজন ও অনুসারীরা সংঘবদ্ধ হয়ে বাধা দেয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি ও ‘মব’ (উত্তেজিত জনতা) তৈরি করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে পুলিশের চার সদস্য আহত হন।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করতে গেলে তার লোকজন চরম উত্তেজিত হয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করে। তবে অভিযানে পুলিশ সদস্যরা আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
​ঘটনার পর থেকে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সরকারি কাজে বাধা প্রদান ও হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর