advertisement
advertisement

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ২১ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ২১ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

advertisement


ধরলা পোস্ট ডেস্ক

গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

এদিকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে প্রায় দেড় হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। রোববার বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে আগুন দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

চলমান আন্দোলনের কারণে গাজীপুর ও সাভারে ২৭৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর