advertisement
advertisement

নীতিগত ও আদর্শিক বিরোধের অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
নীতিগত ও আদর্শিক বিরোধের অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ

advertisement
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক : 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক অবস্থান ও দল পরিচালনায় একনায়কতান্ত্রিক মনোভাবের অভিযোগ তুলে দল থেকে পদত্যাগ করেছেন কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার।
রোববার (১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর কথাও জানান।
লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতেও কাজ করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শিক অবস্থান বজায় রেখে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় দায়িত্ব পালনকালে সহযোগিতা করা নেতাকর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, নুরন্নবী সরকারের পদত্যাগের বিষয়ে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, পারিবারিক কিছু সমস্যার কারণে নুরন্নবী সরকার দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। সংবাদ সম্মেলনে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ড নিয়ে তিনি যে অভিযোগ করেছেন, তা তার মনগড়া বক্তব্য। পদত্যাগের সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত বিষয়।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর