advertisement
advertisement

৪ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অটাম সফল ফায়ার ফাইটার, নাম গিনেসে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
৪ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অটাম সফল ফায়ার ফাইটার, নাম গিনেসে

সহকর্মীদের সঙ্গে অটাম কেলসো (মাঝে)

advertisement

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা অটাম কেলসো। শৈশবে আর যা-ই হোক, তিনি কখনো ফায়ার ফাইটার হতে চাননি। কিন্তু এই নারীই এখন ফ্লোরিডার সেন্ট পিট বিচ ফায়ার রেসকিউ বিভাগে একজন সক্রিয় ফায়ার ফাইটার ও প্যারামেডিক।অটাম দীর্ঘ পাঁচ বছর ধরে সুনামের সঙ্গে একজন ফায়ার ফাইটার হিসেবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছেন।

যে কারণে তিনি ফায়ার ফাইটার হতে চাননি, ঠিক সে কারণেই আজ তাঁর নাম বিশ্ব রেকর্ডের পাতায়। আর সেটা হলো তাঁর উচ্চতা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, অটামের উচ্চতা মাত্র ৪ ফুট ১০ ইঞ্চি (প্রায় ১৪৭ সেন্টিমিটার)। বয়স যখন ২০-এর কোঠায়, করপোরেট দুনিয়ায় তখন নিজের কর্মজীবন শুরু করেছিলেন অটাম।

কিন্তু একসময় তাঁর মনে হতে শুরু করে, ডেস্কের পেছনে বসে কাজ করে যাওয়ার এ জীবন তাঁর জন্য নয়।অটাম নিজের কাজের মাধ্যমে সমাজে অবদান রাখতে চাইছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর