ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
২০১০ সাল থেকে প্রতিবছর ২৩ সেপ্টেম্বর ইসরায়েল ‘হাইফা দিবস’ পালন করে আসছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৮ সালের ‘হাইফা যুদ্ধে’ যে ভারতীয় সৈন্যরা অংশ নিয়েছিলেন, তাঁদের স্মরণে এই পালন। তবে ১৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ফিলিস্তিন দূতাবাস ভারতীয় সংসদ সদস্যদের কাছে একটি চিঠি পাঠায় এবং ১৮ সেপ্টেম্বর তাদের নিজস্ব প্রাঙ্গণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করে।
এই চিঠি ও প্রামাণ্যচিত্রের মূল বক্তব্য—ফিলিস্তিনের শহর হাইফায় তৎকালীন ব্রিটিশ বাহিনীর দখলদারত্বকে ইসরায়েল যেভাবে ‘মুক্তি’ হিসেবে আখ্যায়িত করছে এবং ভারতের সঙ্গে তাদের ‘ভাগ করে নেওয়া ইতিহাস’ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, তা নিয়ে আপত্তি তোলা।ফিলিস্তিন যেভাবে পশ্চিমের রাজনীতি চিরতরে বদলে দিয়েছেহাইফার যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের শেষভাগে, ১৯১৮ সালের ২৩ সেপ্টেম্বর, এই যুদ্ধ সংঘটিত হয়।
সিনাই ও ফিলিস্তিন অভিযানের অংশ হিসেবে ব্রিটিশ, ফরাসি ও ইতালির বাহিনী আরব বিদ্রোহের পাশাপাশি উসমানীয় (অটোমান), জার্মান ও অস্ট্রো-হাঙ্গেরীয় জোটের বিরুদ্ধে যুদ্ধ করে।অটোমান বাহিনীকে সহায়তা করছিল জার্মান ও অস্ট্রো-হাঙ্গেরীয় কামানের ব্যূহ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।