advertisement
advertisement

চুয়েটে অচলাবস্থা কাটেনি, সপ্তম দিনে গড়াল ‘শাটডাউন’ কর্মসূচি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
চুয়েটে অচলাবস্থা কাটেনি, সপ্তম দিনে গড়াল ‘শাটডাউন’ কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি। আজ দুপুরে উপাচার্য ভবনের সামনে

advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সপ্তম দিনের মতো চলছে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচিও চলছে।কর্মসূচির কারণে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বিদায়ী উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমের ৫৬ দিনের কার্যক্রম স্মরণে রাখতে ‘শ্বেত শাড়ির গণসাক্ষ্য’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে একটি সাদা শাড়িতে রং-তুলি দিয়ে বিদায়ী উপাচার্যের প্রতিকৃতি এবং তাঁর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।সৈয়দ মাসরুর আহম্মদ বলেন, সহযোগী অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ-চুয়েট।আমাদের দাবি একটাই, সরকার যে প্রজ্ঞাপনটা জারি করেছে, সেই প্রজ্ঞাপনটা আমরা প্রত্যাহার চাচ্ছি।

এর উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের সক্রিয়তা ধরে রাখা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর