পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের গঠিত জাতীয়, নির্বাহী ও পরামর্শক কমিটি নিয়ে উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। সংগঠনটি বলেছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে পাশ কাটিয়ে একতরফাভাবে এসব কমিটি গঠন করা হয়েছে।
এতে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের পথ আরও জটিল হতে পারে।১০ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত বাংলাদেশ গেজেটে তিন কমিটি গঠনের বিষয়টি প্রকাশিত হয়।
গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১৯ সদস্যের জাতীয় কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৫ সদস্যের নির্বাহী কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির চেয়ারম্যানকে সভাপতি করে ৯ সদস্যের পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।জেএসএসের বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় কমিটির কাজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, বিভিন্ন সংস্থার কার্যক্রম তদারকি এবং জাতীয় কর্মকৌশল চূড়ান্ত করা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।