advertisement
advertisement

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

ফাতেমা মামুন

advertisement

অবসরপ্রাপ্ত ব্যাংকার ফাতেমা মামুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি খ্যাতিমান অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের স্ত্রী।পরিবার সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফাতেমা মামুনের মৃত্যু হয়।

তিনি মেয়ে রয়া মুনতাসীর, দুই ছেলে মিসবাহউদ্দিন মুনতাসীর ও নাবিল মুনতাসীর এবং পাঁচজন নাতি–নাতনি রেখে গেছেন।রয়া মুনতাসীর প্রথম আলোর ফিচার বিভাগে কর্মরত।চাঁদপুরের কচুয়ায় জানাজা শেষে ফাতেমা মামুনকে দাফন করা হবে বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর