advertisement
advertisement

বিশ্বকাপের সূচি ঘোষণা কবে, কাদের খেলা নিশ্চিত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ
বিশ্বকাপের সূচি ঘোষণা কবে, কাদের খেলা নিশ্চিত

ওয়ানডে বিশ্বকাপ ট্রফি

advertisement

কেপটাউনে আগামী বৃহস্পতিবার যৌথভাবে ২০২৭ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করবে আইসিসি এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্টের এক বছর আগে কাউন্টডাউন বা দিন গণনা শুরুর সে অনুষ্ঠানে ম্যাচের টিকিট উন্মুক্ত করা হবে। আগামী বছর ২ অক্টোবর শুরু হবে ৫০ ওভার সংস্করণের এই বিশ্বকাপ। টুর্নামেন্টটি শেষ হবে ২১ নভেম্বর।বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৪ দলের মধ্যে ১০ দল চূড়ান্ত হয়ে যাবে আগামীকালের মধ্যে।

৩০ সেপ্টেম্বর এই দলগুলো বাছাইয়ের শেষ সময়সীমা। এই ১০ দলের মধ্যে আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার টিকিট পেয়েছে আগেই। আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় আরেক সহ-আয়োজক দেশ নামিবিয়াকে বিশ্বকাপের মূল পর্বে আসতে হবে বাছাইপর্ব পেরিয়ে।বিশ্বকাপের মূল পর্বে বাকি ৮টি দল জায়গা পাবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

১৪ দলের মধ্যে শেষ ৪টি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে, যাদের টুর্নামেন্ট সূচিতে ‘কোয়ালিফায়ার ১, ২, ৩ ও ৪’ হিসেবে উল্লেখ করা হবে।আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দলগুলোর বর্তমান অবস্থান এমন—ভারত (১), নিউজিল্যান্ড (২), দক্ষিণ আফ্রিকা (৩), পাকিস্তান (৪), অস্ট্রেলিয়া (৫), ইংল্যান্ড (৬), শ্রীলঙ্কা (৭), আফগানিস্তান (৮) ও বাংলাদেশ (৯)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর