advertisement
advertisement

১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে গেছে ৫৪টি, মান নিয়ে প্রশ্ন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে গেছে ৫৪টি, মান নিয়ে প্রশ্ন

advertisement

নিজস্ব ক্যাম্পাসে যাওয়ায় অগ্রগতি। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও প্রশাসনিক নেতৃত্ব ও মান নিয়ে প্রশ্ন। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, বেড়েছে শিক্ষার্থীর সংখ্যাও। একসময় ভাড়া করা ভবনে সীমিত পরিসরে চলা এসব বিশ্ববিদ্যালয়ের অর্ধেকই নিজস্ব ক্যাম্পাসে গেছে; কিন্তু অবকাঠামোগত এ অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পারেনি একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্ব। দেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৭।

এর মধ্যে ৫৪টি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০টিতে উপাচার্য (ভিসি) নেই। আরও বড় শূন্যতা সহ-উপাচার্যের পদে; ৮৯টি বিশ্ববিদ্যালয়ে এ পদে কেউ নেই। ৪০টি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নেই। এর মধ্যে ১৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ—শীর্ষ এই তিন পদ খালি।

শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি বিশ্ববিদ্যালয়ের মান শুধু ভবন, জমি কিংবা নিজস্ব ক্যাম্পাস দিয়ে বিচার করা যায় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর