advertisement
advertisement

বাকলিয়ায় সংঘর্ষের পেছনে মাদক দিয়ে দ্বন্দ্ব, যুবদলের নেতার পরিচয়ে আধিপত্য বিস্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:০১ অপরাহ্ণ
বাকলিয়ায় সংঘর্ষের পেছনে মাদক দিয়ে দ্বন্দ্ব, যুবদলের নেতার পরিচয়ে আধিপত্য বিস্তার

চট্টগ্রামের বাকলিয়ার সৈয়দ শাহ সড়কে গত রোববার দুই পক্ষের সংঘর্ষ হয়

advertisement

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার সৈয়দ শাহ সড়কে গত রোববার রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনার পেছনে রয়েছে ওই এলাকার দুই ব্যক্তির দ্বন্দ্ব। এ ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি সামনে আসে।পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সেদিনের সংঘর্ষের ঘটনায় যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে মো. জসিম ওই এলাকায় একটি পক্ষের নেতৃত্ব দেন।

তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা, কিশোর গ্যাং তৈরি, জায়গা দখলসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আর মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মো. মুরাদ ও তাঁর অনুসারীদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই রোববার এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়।সম্প্রতি মুরাদের কাছ থেকে ইয়াবা নেওয়া বন্ধ করে অন্য উৎস থেকে মাদক সংগ্রহ শুরু করেন জসিম। এলাকায় নিজের বলয়ও তৈরি করেন তিনি। গড়ে তোলেন কিশোর গ্যাং।

এরপর মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, জায়গা দখল ও আধিপত্য বিস্তার নিয়ে শুরু হয় দুজনের বিরোধ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর