রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যৌথসভা।
শিখো–প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান এবং প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট সফল করতে যৌথ সাংগঠনিক সভা করেছে রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৮ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হয়।সভায় অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব বণ্টন, সমন্বয় ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
রাজশাহী বন্ধুসভার সভাপতি সোহান রেজা বন্ধুদের উদ্দেশে দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যৌথসভা।প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা মুহম্মদ আবুল কালাম আজাদ বন্ধুদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
তিনি পরিকল্পিতভাবে দায়িত্ব পালনের পাশাপাশি বন্ধুসভার কার্যক্রমের মাধ্যমে নেতৃত্ব, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।উপস্থিত বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণ, মতামত ও আন্তরিকতায় সভাটি হয়ে ওঠে প্রাণবন্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।