ভারতের সুপ্রিম কোর্ট
ট্রাফিক আইন ভাঙার জরিমানা আদায়ে অভিনব পন্থা বাতলালেন ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতিরা পরামর্শ দিলেন, ওই টাকা ইলেকট্রিক বিলের সঙ্গে জুড়ে দিন। বিদ্যুতের লাইন কাটা যাওয়ার ভয়ে বকেয়া টাকা সবাই দিতে বাধ্য হবে।
পরিবহন মন্ত্রণালয়কে জরিমানার টাকা পেতে তাহলে আর হাপিত্যেশ হয়ে বসে থাকতেও হবে না।সড়ক নিরাপত্তাসংক্রান্ত এক মামলার শুনানির সময় গতকাল সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ মৌখিকভাবে এই পর্যবেক্ষণ বা মন্তব্য করেন। আদালত জানানো হয়েছিল, ট্রাফিক আইন ভাঙার অপরাধে দেশে অনেক দিন ধরেই ই–চালান পাঠানো হচ্ছে।
অনাদায়ি মোট ৪৫ হাজার কোটি রুপির মধ্যে এখন পর্যন্ত আদায় হয়েছে মাত্র ২৫ হাজার কোটি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।