advertisement
advertisement

খুলনায় ‘বিকাশ বন’ উদ্যোগ : ভার্চ্যুয়াল গাছের বিপরীতে রোপণ করা হবে বাস্তবে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
খুলনায় ‘বিকাশ বন’ উদ্যোগ : ভার্চ্যুয়াল গাছের বিপরীতে রোপণ করা হবে বাস্তবে

খুলনা সিটি করপোরেশন ও বিকাশের যৌথ উদ্যোগে সোনাডাঙ্গা সোলার পার্কে বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত শনিবার তোলা

advertisement

ভার্চ্যুয়াল গাছের বিপরীতে বাস্তবে গাছ লাগানোর মধ্য দিয়ে গ্রাহকদের ‘বিকাশ বন’ উদ্যোগের সঙ্গে যুক্ত করে খুলনায় শুরু হয়েছে নতুন বনায়ন কর্মসূচি।

খুলনা সিটি করপোরেশন ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের যৌথ উদ্যোগে নগরের সোলার পার্ক ও লিনিয়ার পার্কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।গত শনিবার আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোলার পার্ক এলাকায় গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, খুলনা বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ, বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হেড ও ইভিপি হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর