জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য সংযুক্ত তালিকায় থাকা শিক্ষার্থীদের প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।
মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর অফিস চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।মনোনীত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে দুই সেট হার্ডকপি জমা দিতে হবে।জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকাএ ছাড়া শিক্ষার্থীর নিজ স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট/ট্রান্সক্রিপ্ট/গ্রেডশিট এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।সব কাগজপত্র যথাযথভাবে সত্যায়িত করে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে হার্ডকপি জমা দিতে হবে।
একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের সফটকপি পিডিএফ আকারে darainju@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২–এর জন্য ৭ জন, ২০২৩ সালের...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।