advertisement
advertisement

বর্তমান প্রজন্মের সংবেদনশীল ছেলেমেয়েদের তির্যক সমালোচনা করা যাবে না


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
বর্তমান প্রজন্মের সংবেদনশীল ছেলেমেয়েদের তির্যক সমালোচনা করা যাবে না

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান পরামর্শ দেন।

advertisement

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এ বিষয়ের ওপর আলোচনা করেন।

উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘সন্তানরা জীবন চলার পথে ভুল করতেই পারে, তাই বলে তাদের দূরে ঠেলে না দিয়ে মা-বাবাকে পাশে থাকতে হবে। কঠিন শাস্তি দিয়ে কখনোই সমস্যার সমাধান হয় না। সন্তানের নেতিবাচক আচরণ শাসন দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে শুধরে দিতে হবে এবং মা-বাবার উদ্বেগের কারণটি তাকে বুঝিয়ে বলতে হবে।’তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অত্যন্ত সংবেদনশীল।

তাই তাদের তির্যক সমালোচনা করা থেকে বিরত থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর