advertisement
advertisement

১৫ ঘণ্টায়ও গ্রেপ্তার হননি শৌচাগারের কথা বলে পালানো ‘পিচ্চি রাজা’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
১৫ ঘণ্টায়ও গ্রেপ্তার হননি শৌচাগারের কথা বলে পালানো ‘পিচ্চি রাজা’

আসামি রাজা ওরফে পিচ্চি রাজা

advertisement

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) প্রায় ১৫ ঘণ্টা পরও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে তিনি পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যান।

আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন আজ সকালে প্রথম আলোকে বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এখনো তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, গতকাল সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকা মহানগর আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর