আটক কিশোরদের সঙ্গে কথা বলছেন পুলিশ সদস্যরা। গতকাল রাতে
চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৩৫৪ জন কিশোরকে আটক করে পুলিশ। এর মধ্যে ২৯৩ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।পুলিশ জানায়, জেলার ১৭টি থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে এই কিশোরদের আটক করা হয়।
জেলার বিভিন্ন পাড়া–মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত–নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোয় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আটক কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই–বাছাই করা হয়। আটক কিশোরদের মধ্যে ৬১ জনের বিরুদ্ধে অপরাধ–সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়।
তাঁদের বিরুদ্ধে বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।অভিযানে এ ছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।