advertisement
advertisement

শুভ্র সুন্দর সেন্ট ক্রিস্টোফার লিলি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
শুভ্র সুন্দর সেন্ট ক্রিস্টোফার লিলি

ময়মনসিংহের বিশ্বেশ্বরী দেবী রোডে সেন্ট ক্রিস্টোফার লিলি

advertisement

চলতি বছরের ৮ মে। প্রকৃতিতে তখন বৈশাখ মাস। খুব সকালে হাঁটতে বেরিয়ে ফেরার পথে ব্রহ্মপুত্রতীরের বিশ্বেশ্বরী দেবী রোডে বিকাশ সার্ভিস সেন্টারের সামনে লাগানো সেন্ট ক্রিস্টোফার লিলিগাছে চোখ আটকে গেল। গাছে ফুটে আছে বেশ কয়েকটি ফুল। এর আগেও কয়েক দিন ছবি তুলতে গিয়েছি। কিন্তু আমার আগে কেউ ফুল তুলে নিয়ে যাওয়ায় ছবি তুলতে পারিনি। এবার ঝটপট ছবি তুলে ফেললাম।

প্রকৃতির অপূর্ব রূপ ও বৈচিত্র্যের এক অনুপম নিদর্শন হলো সেন্ট ক্রিস্টোফার লিলি। বহুবর্ষজীবী কন্দজ এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Crinum jagus, এটি Amaryllidaceae পরিবারের অন্তর্ভুক্ত বিরুৎ–জাতীয় উদ্ভিদ। এ উদ্ভিদটি তার মনোমুগ্ধকর সুবাস, বরফের মতো উজ্জ্বল সাদা ফুল এবং বিশালাকার পাতার জন্য সারা বিশ্বেই বাগানপ্রেমী ও উদ্ভিদবিদদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ক্রিনাম গণের উদ্ভিদগুলোর উৎপত্তিস্থল মূলত আফ্রিকার ক্রান্তীয় অঞ্চল হলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন উষ্ণ ও আর্দ্র জলবায়ুযুক্ত দেশে ব্যাপকভাবে এর চাষাবাদ করা হয়।সেন্ট ক্রিস্টোফার লিলি তার স্বতন্ত্র ও আকর্ষণীয় বাহ্যিক গঠনের কারণে খুব সহজেই সবার নজর কাড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর