কিশোর গ্যাংয়ের দৌরাত্ম থেকে সন্তানকে রক্ষার চেষ্টায় দুই মা। মোহাম্মদপুরের মা তামান্না ইয়াসমিন (বাঁয়ে) ও উত্তরার লাকি রহমান (ডানে)
কিশোর মোহাম্মদ ওশান (১৬) স্কুল থেকে বাসায় ফিরছিল। ঢাকার মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুলে নবম শ্রেণিতে পড়ে সে। ফেরার পথে ওশানকে অনুসরণ করছিলেন এক তরুণ। বারবার একটি কাগজ দেখার জন্য বলছিলেন। তবে তাঁর গতিবিধি ছিল সন্দেহজনক। ওশান একপর্যায়ে দৌড়ে একটি দোকানে ঢুকে যায় এবং দোকানে থাকা লোকদের সাহায্য চায়। দোকানের লোকজন বেরিয়ে এসে দেখে, ওই তরুণ সটকে পড়েছেন।
মাস তিনেক আগের এই ঘটনা উল্লেখ করে ওশানের মা তামান্না ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ছেলের মুখে এটা শুনে তিনি ভয় পেয়েছিলেন। কারণ, এ ঘটনার আগে ছেলের দুই বন্ধু দুই ঘটনায় ছিনতাইয়ের শিকার হয়। একজনের কাছ থেকে মুঠোফোন এবং একজনের কাছ থেকে সাইকেল ছিনিয়ে নেয় তাদের সমবয়সীরাই। তামান্না ইয়াসমিন ও মো. এনায়েত উল্লাহ দম্পতির বাস মোহাম্মদপুরের নূরজাহান রোডে।
২৪ সেপ্টেম্বর বিকেলে নিজের বাসায় বসে তামান্না যখন কথাগুলো বলছিলেন, তখন পাশেই বসা ছিলেন এনায়েত উল্লাহ ও ওশান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।