আবুল কালাম আজাদ ও ফরিদা বেগম
সংসারের অভাব–অনটনের কারণে কৃষক স্বামীর ওপর অভিমান করে এক মাস আগে আত্মহত্যা করেন ফরিদা বেগম। এর এক মাস পর আজ মঙ্গলবার দুপুরে তালাবদ্ধ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে স্বামী আবুল কালাম আজাদেরও (৫০)। ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। আজাদ রাধানগর গ্রামের ওয়াহাব মাতবরের ছেলে। এই দম্পতি পাঁচ বছরের এক কন্যাশিশুসহ পাঁচ মেয়ে রেখে গেছেন। তাঁদের একজনের বিয়ে হয়েছে।
অভাবের সংসারে মা–বাবা ছাড়া মেয়েদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ঘেরা।সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসেন দোহার থানার উপপরিদর্শক (এসআই) প্রসাদ কুমার চাকী। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টায় রাধানগর গ্রামে নিজ বাড়ির কক্ষ থেকে স্বজনেরা আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।স্থানীয় বাসিন্দারা জানান, আবুল কালাম কৃষিকাজ করে সংসার চালাতেন।
তবে সংসারে অভাব ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।