advertisement
advertisement

ব্যাংক খাত সংস্কারসহ একনেকে ১৩ প্রকল্প পাস, খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
ব্যাংক খাত সংস্কারসহ একনেকে ১৩ প্রকল্প পাস, খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা

আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান। এতে সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন

advertisement

দেশের ব্যাংক খাতের সংস্কারে বড় প্রকল্প নেওয়া হয়েছে। ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ বা এফএসএসপি-২ শীর্ষক প্রকল্পে আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়। সভায় এ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদিত হয়।দেশের ব্যাংক খাতের সংস্কার, তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক খাতের সুরক্ষা জোরদারে এ নতুন প্রকল্পে খরচ ধরা হয়েছে ১ হাজার ২৭৬ কোটি টাকা।

প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) এবং রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের আমানত সংরক্ষণব্যবস্থার জন্য সফটওয়্যার কেনা হবে।

সার্ভার যন্ত্রপাতি ও যোগাযোগপ্রযুক্তি সরঞ্জাম কিনতে ৭০০ কোটি টাকার বেশি খরচ করা হবে।আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।সভা শেষে দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রকল্পগুলো সম্পর্কে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) গণমাধ্যমকে অবহিত করেন।পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, ব্যাংক ব্যবস্থার তদারকি শক্তিশালী করতে এবং সাইবার আক্রমণ থেকে রক্ষায় এ প্রকল্প নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর