advertisement
advertisement

দাঁত মাজলে কি জীবাণু মরে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
দাঁত মাজলে কি জীবাণু মরে

রাতে খাওয়ার পর দাঁত ঘষা ভালো

advertisement

না, ঠিক জীবাণু মরে না, তবে জীবাণুগুলো যেন বাসা বাঁধতে না পারে, সে ব্যবস্থা করে। সাধারণত রাতে খাওয়ার পর দাঁত ঘষা ভালো। তাহলে রাতে ঘুমের সময় দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা খেয়ে ব্যাকটেরিয়া বংশ বিস্তার ও দাঁতের গোড়ায় বাসা বাঁধার সুযোগ পায় না। এরাই দাঁতে গর্ত করে, যাকে আমরা পোকায় ধরা বলি। ফ্লসিং ও দাঁত মাজার ফলে ব্যাকটেরিয়া মরে না, শুধু ব্যাকটেরিয়াগুলোকে ছড়িয়ে দেয় এবং তাদের খাদ্যের উৎস ঘষেমেজে, ধুয়ে পরিষ্কার করে।

দিনের বেলায় সব সময় আমরা কথা বলি, মুখের মধ্যে জিহ্বা নড়াচড়া করে। পানি খেয়ে কুলকুচা করি।রাতে দাঁত ব্রাশ করার আগে সুতা দিয়ে দাঁতের ফাঁকগুলো পরিষ্কার (ফ্লসিং) করে নিতে হয়এ জন্য দিনের বেলা দাঁতে জমে থাকা খাদ্যকণায় ব্যাকটেরিয়া বেশি সুবিধা করতে পারে না। রাতে দাঁত ব্রাশ করার আগে সুতা দিয়ে দাঁতের ফাঁকগুলো পরিষ্কার (ফ্লসিং) করে নিতে হয়। আমাদের দেশের স্বাভাবিক তাপমাত্রার পানিতে দাঁত ঘষা ভালো।

বেশি গরম পানিতে ব্রাশের আকশিগুলো নরম হয়ে যায়, ফলে ভালোভাবে দাঁত পরিষ্কার করা যায় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর