মালদোভা—গম, সূর্যমুখী আর আঙুরের দেশ। ইউরোপের মানচিত্রে ছোট্ট এই দেশটির আরেকটি পরিচয় আছে—এটি যেন মাটির নিচে লুকিয়ে থাকা এক বিশাল মদের রাজ্য। মিলেস্তি মিচি, মলদোভা ভূগর্ভস্থ ওয়াইনারিগুলোর অন্যতম। এটি শুধু একটি ওয়াইনারি নয়—এ যেন মাটির নিচে গড়ে ওঠা এক বিশাল মদের নগরী। এয়ার কানাডায় মন্ট্রিয়ল থেকে টরন্টো হয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
ভিয়েনা বিমানবন্দরে অস্ট্রিয়ান এয়ারলাইনসের লাউঞ্জে প্রায় চার ঘণ্টা লে-ওভার কাটিয়ে অস্ট্রিয়ান এয়ারলাইনসে উড়ে গেলাম মলদোভার রাজধানী কিসিনাওতে। রোমানিয়া ও ইউক্রেনের মাঝখানে পূর্ব ইউরোপের ছোট্ট স্বাধীন রাষ্ট্র মলদোভা। আয়তনে মাত্র ৩৩,৮৪৩ বর্গকিলোমিটার, জনসংখ্যাও তিন মিলিয়নের কম। কৃষ্ণসাগরের কাছাকাছি হলেও সমুদ্রের সঙ্গে কোনো সরাসরি সীমান্ত নেই—অর্থাৎ, মলদোভা একটি স্থলবেষ্টিত দেশ।
উত্তরে, পূর্বে ও দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে রোমানিয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।