advertisement
advertisement

এশিয়ান গেমসে বাংলাদেশ কেন গাইছে ‘রেইন রেইন, গো অ্যাওয়ে’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
এশিয়ান গেমসে বাংলাদেশ কেন গাইছে ‘রেইন রেইন, গো অ্যাওয়ে’

খারোগি স্পোর্টস পার্কে বৃষ্টির কারণে বেশির ভাগ ম্যাচই অনুষ্ঠিত হয়নি

advertisement

বৃষ্টিই যদি সব ঠিক করে দেয়, তাহলে মানুষের আর ক্রিকেট খেলার কী দরকার!ক্রিকেট খেলায় কথাটা শতভাগ সত্যি। সম্ভবত আর কোনো খেলায় কন্ডিশন ও আবহাওয়ার এতটা প্রভাব নেই। সামান্য কিছুক্ষণের বৃষ্টিতেই বন্ধ হতে পারে খেলা, গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে অবশ্য খেলাই হতে পারছে না, বলা ভালো বৃষ্টি হতে দিচ্ছে না।

খেলার মাঝে বৃষ্টি নয়, বৃষ্টি তো খেলাই শুরু হতে দিচ্ছে না!সূচি অনুযায়ী গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে এখন পর্যন্ত মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুটি গ্রুপ মিলিয়ে মোট ছয়টি ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে চারটি ম্যাচ। কিন্তু ইভেন্টের এ পর্যন্ত এসে দেখা যাচ্ছে, এই ১০ ম্যাচের মধ্যে মাত্র চার ম্যাচে মাঠের খেলায় ফল মিলেছে।

বাকি ছয় ম্যাচেরই ভাগ্য গড়ে দিয়েছে বৃষ্টি।কোয়ার্টার ফাইনালে চার ম্যাচের একটিতেও একটি বলও খেলা হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর